আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও বিএনপি চেয়ারপারসনের শোক

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও বিএনপি চেয়ারপারসনের শোক ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়রের মৃত্যুর পর তারা পৃথক শোক বার্তায় প্রয়াত মেয়রের পরিবারের প্রতি সমবেদনাও জানান। রাতে আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও শেখ হাসিনাও। এছাড়া, মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। পাশাপাশি শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরআগে, গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মেয়র আনিসুল হক। কাল বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)