ছবির ক্যাপশন:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক সদস্য ও দামুড়হুদা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক মুহুরি আব্দুর রাজ্জাক মেম্বার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তাঁর একমাত্র ছেলে আসাদুজ্জামান লাজুর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আব্দুর রাজ্জাক মেম্বার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত মওলা বক্সের বড় ছেলে। তিনি দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন দামুড়হুদা সাব-রেজিস্ট্রি অফিসে মুহুরি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি সৎ, সাদা মনের ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় তাঁর নিজ গ্রাম গোবিন্দহুদা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে একই গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দামুড়হুদা, গোবিন্দহুদাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
