হাসান ও সম্পাদক প্রার্থী মানিকের আবেদন

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
হাসান ও সম্পাদক প্রার্থী মানিকের আবেদন ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জীবননগর অফিস: জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসাবে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক আবেদনপত্র ও সিভি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নিকট জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় উৎসবমুখর পরিবেশে জীবননগর থেকে মোটরসাইকেল বহরে জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক প্রার্থী তাদের নিজ নিজ ছাত্রলীগ নেতাকর্মি নিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হুসাইন জ্যাকির নিকট প্রত্যেকের আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত জমা দেন। এ সময় মেহেদী হাসানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জীবননগর পৌর ছাত্রলীগ নেতা তুন, মেসকাত, রাসেল, নাসিম, শাকিব, ইমন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, আকিব, রাসেল, লিমন, রাব্বি, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসিম, সম্পাদক শিপন, বাঁকার সভাপতি মেহেদী, উথলীর সভাপতি মনির, কেডিকের সম্পাদক সুজন, সীমান্তর সম্পাদক সোহেল রানা। এদিকে মানিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারন সম্পাদক আকাশ, সহসভাপতি রাজিব, সাংগঠনিক সম্পাদক শিপেন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্পাদক বিপ্লব, সহসভাপতি সুমন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জেবু, বাঁকা ইউনিয়নের রফিকুল ইসলাম, হাসাদহের সভাপতি মিল্টন, সম্পাদক আসাদ, রায়পুর ইউনিয়নের সম্পাদক দ্বিস্কর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)