ছবির ক্যাপশন:
ঝিনাইদহে দীপায়ন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বি.এম. আনোয়ার হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মৃতিচারণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দীপায়ন সাংস্কৃতিক পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য দেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমির সভাপতি মিলন হোসেন, অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, গণশিল্পী নাট্য একাডেমির সভাপতি আব্দুস সালাম, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, সূর্যোদয় নাট্য একাডেমির সভাপতি হায়দার আলী, জাগরণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি লাল্টু হোসেন, কাঞ্চনপুর নাট্যদলের সভাপতি তারেক হাসান পল্লব, প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুমের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন বি.এম. আনোয়ার হোসেন।
