জীবননগর সীমান্তে বিএসএফের গুলির পর আটকের ঘটনা

যুবককে ফিরিয়ে আনতে পরিবারের আকুতি

আপলোড তারিখঃ 2026-11-08 ইং
জীবননগর সীমান্তে বিএসএফের গুলির পর আটকের ঘটনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে তিনি ভারতের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তাকে ফিরিয়ে আনকে আকুতি জানিয়েছে পরিবারের সদস্যরা।


গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর বিওপির হরিহরনগর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশি মনিরুল ইসলাম (৩৫) হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলামসহ সাতজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।


হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, সন্ধ্যার পরপরই সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনা যায়। এ ঘটনায় মনিরুল ইসলামকে বিএসএফ আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে।


মনিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বলেন, তাঁর স্বামী পেশায় কৃষি কাজ করেন। শুক্রবার বিকেলে গ্রামের মাঠে খেলা দেখছিলেন। এরপর বাসায় এসে বটতলায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। তারপর শুনছি তাঁকে গুলি মেরে ধরে নিয়ে গেছে। প্রশাসন এবং বিজিবির কাছে আমাদের আবেদন- সে যদি মারা যায় তাহলে লাশ চায়, যদি বেঁচে থাকে, তাহলে বাড়ির মানুষ বাড়িতে ফিরিয়ে দেন।


এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির মেজর তাহসিন মুঠোফোনে জানান, সীমান্তের ওপার থেকে গুলির শব্দ পেয়ে বিজিবি সদস্যরাও দুই রাউন্ড গুলি বর্ষণ করে। প্রাথমিকভাবে একজন বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে আমরা শুনেছি। বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)