দুই ইউপির সদস্য পদে ৬ জনের প্রার্থীতা বাতিল

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
দুই ইউপির সদস্য পদে ৬ জনের প্রার্থীতা বাতিল ছবির ক্যাপশন:
জীবননগরে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন জীবননগর অফিস: জীবননগর উপজেলার তিনটি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বুধবার বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র বাছাইকালে সঠিক থাকাই তিনটি ইউপি নির্বাচনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় উথলী ও মনোহরপুর ইউপি নির্বাচনে সদস্য পদে ৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের বুধবার শেষ দিনে ত্রুটি থাকায় ৬ জনের মনোনয়নপত্র এদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। এরা হচ্ছেন- উথলী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রেজাউল হক, সংরক্ষিত (৪, ৫ ও ৬) ওয়ার্ডের রেহেনা পারভীন, ৪ নং ওয়ার্ডে সেলিম উদ্দিন, কেডিকে ইউনিয়নে ২ নং ওয়র্ডের শরিফুল শাহ, ৪ নং ওয়ার্ডে মো. বাবলু ও আব্বাছ উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)