চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৪০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবীর। অনুষ্ঠানের শুরুতে পরিষদের আজীবন সদস্য মরিয়ম সুলতানা ভুবনের মায়ের মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এছাড়াও অসুস্থ সরদার আলী হোসেন ও অ্যাডভোকেট বজলুর রহমানের সুস্থতা কামনা করা হয়।


অনুষ্ঠানে স্বরচিত ছড়া, প্রবন্ধ, কবিতা পাঠ করেন, মো. জহির রায়হান, মো. আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, ইদ্রিস মন্ডল, মো. শহিদুল ইসলাম, বনলতা, সুমন ইকবাল, হোসেন মোশাররফ, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ, আবু নাসিফ খলিল, মর্জিনা খাতুন, রাবিয়া খন্দকার রাবু, পূর্ণিমা সাহা ও আশিকুজ্জামান আসাদ।


পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ, আবু নাসিফ খলিল ও নজির আহমেদ। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৪০তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)