মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ইউজিসির পরিদর্শন

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ইউজিসির পরিদর্শন ছবির ক্যাপশন:

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, ল্যাবরেটরি ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিদর্শন কমিটি। গতকাল শুক্রবার দুপুরে পরিদর্শন কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে Faculty of Engineering and Technology-এর অধীনে Department of Computer Science and Engineering  এবং Faculty of Arts-এর অধীনে Department of English  চালুর সম্ভাব্যতা যাচাই করে।


পরিদর্শন কমিটির আহ্বায়ক ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাকির এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. কামরুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। এছাড়া একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান। পরিদর্শনের মাধ্যমে প্রস্তাবিত বিভাগ দুটি চালুর জন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো, শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মূল্যায়ন করা হয়। বিভাগ দুটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পরিধি সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)