ছবির ক্যাপশন:
কেউ মনে রাখেনি : পেরিয়ে গেলো দামুড়হুদার সাবেক ইউপি চেয়ারম্যান
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও হাউলী ইউনয়নের সাবেক চেয়াম্যান শওকত আলীর শাহাদাৎ বার্ষিকী ছিল গতকাল ৩০ নভেম্বর। তবে দিনটি পারিবারিক বা দলীয়ভাবে কেউ পালন করা হয়নি। ১৯৭১ সালে যুদ্ধের সময় তিনি বয়োজৈষ্ঠ্য হিসাবে ভারতের বানপুরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। তিনি মুলত মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন বলে তার কনিষ্ট পুত্র আমিনুল ইসলাম অরু জানান। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন দামুড়হুদা উপজেলার গণমানুষের জনপ্রিয় নেতা। এছাড়া তিনি হাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দর্শনার আখচাষী সমবায় সমিতির কয়েকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ আখ চাষী সমবায় ফেডারেশন লিমিটেডের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমবায় ব্যাংকের পরিচালক বাংলাদেশ সমবায় ইউনিয়নের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির জনকের মৃত্যুর পর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন। তোফায়েল আহম্মেদের সঙ্গে কুষ্টিয়া কারাগারে রাজবন্দি ছিলেন। তিনি ছিলেন একজন ত্যাগী নেতা। ১৯৯৬ সালের ৩০ নভেম্বার তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিকী পালন না করা সম্পর্কে তার ছোট ছেলে আমিনুল ইসলাম অরু বলেন, আমার মা খুব অসুস্থ্য। তিনি ঢাকার ইবনেসিনা হাসপাতালে আউসিউতে ভর্তি আছেন। মাকে নিয়ে ব্যস্ত থাকায় আগামী ১৫ ডিসেম্বর আমার পিতার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
