দামুড়হুদায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
দামুড়হুদায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

দামুড়হদায় বাউবি পরিচালিত এসএসসি (ঝঝঈ) প্রোগ্রামসহ চলমান বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে সমন্বয়কারী, টিউটর, স্থানীয় কওমী মাদ্রাসার শিক্ষক, ইমাম ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়কারী ও প্রধান শিক্ষকা ফাহমিদা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক কেন্দ্র বাউবি যুগ্ম আঞ্চলিক পরিচালক মোহা. আব্দুল হান্নান ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।


আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনা রশিদ, টিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান, এমদাদুল হক, ফাহরিয়া আক্তার, বিপুল কুমার, রফিক উদ্দিন, ইব্রাহিম হোসেন প্রমুখ। 


এসময় প্রধান অতিথি যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দেশের দ্বিতীয় বৃহত্তম এবং একমাত্র দূরশিক্ষণভিত্তিক বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মতো জনবহুল, ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ ও আর্থ-সামাজিকভাবে অসম একটি দেশে সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রথাগত শিক্ষাব্যবস্থার পাশাপাশি বিকল্প ও নমনীয় শিক্ষাধারার প্রয়োজনীয়তার বাস্তবতা থেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।


১৯৭৮ সালে স্কুল ব্রডকাস্টিং পাইলট প্রকল্প, ১৯৮৩ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল মিডিয়া অ্যান্ড টেকনোলজি এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিস্ট্যান্স এডুকেশন প্রতিষ্ঠার মধ্যদিয়ে দূরশিক্ষার যে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠেছিল, বাউবি তারই বিকশিত রূপ। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)