ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে ১৫টি পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট। ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মজিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা বার ভবনের তৃতীয় তলায় ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ।
ঘোষিত প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী হোসেন ও অ্যাডভোকেট আসাদুজ্জামান গনি সালাম, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আফরুজা আক্তার ও অ্যাডভোকেট মশিউর রহমান (পারভেজ), কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট বজলুর রহমান ডাবলু।
এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ফরজ আলী, অ্যাডভোকেট সেলিনা খাতুন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম (২), অ্যাডভোকেট আশিকুর রহমান (রাজ), অ্যাডভোকেট তানভীর আহম্মদ (শাওন) ও অ্যাডভোকেট আল-আমিন বিশ্বাস (মোহাম্মদ)।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট বদিউজ্জামান, ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট মানজার আলী জোয়ার্দার হেলাল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আহসান আলী, এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিল্টন, অ্যাডভোকেট শাহজামাল জামাল, এপিপি অ্যাডভোকেট আতিয়ার রহমান (২), অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফ ও অ্যাডভোকেট আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেও দলের বৃহত্তর স্বার্থে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
সভাপতির বক্তব্যে ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ সকল ভেদাভেদ ভুলে ঘোষিত প্যানেলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
এদিকে সভাপতি পদে অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মজিদকে মনোনীত করায় ফোরামের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর শনিবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
