মাদকদ্রব্য রাখার দায়ে আলমডাঙ্গায় বিভিন্ন মেয়াদে পাঁচজনের জেল

আপলোড তারিখঃ 2017-11-30 ইং
মাদকদ্রব্য রাখার দায়ে আলমডাঙ্গায় বিভিন্ন মেয়াদে পাঁচজনের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রেলষ্টেশনপাড়ায় অভিযান চালিয়ে ৫ মাদকব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার রেলষ্টেশনপাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য রাখার দায়ে শীবপুর গ্রামের মজিবরের ছেলে ডালিম হোসেনকে ৩ মাস, গোপালনগর গ্রামের মৃত ঠান্ডু শেখের ছেলে আনারুলকে ৪ মাস, আলিয়াট নগরের নবীছদ্দিনের ছেলে মহির উদ্দিনকে ৪ মাস, তিয়রবিলা গ্রামের শরিফুলের ছেলে নাজমুলকে ১ মাস ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোতাহারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই মোহাব্বত আলী, এসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও নির্বাহী অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম। আজ তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)