মনোহরপুরে বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2026-11-01 ইং
মনোহরপুরে বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. কামরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগরের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।


সভায় কামরুল ইসলাম বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলের জন্য কাজ করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো দলীয় দায়িত্ব থেকে পিছিয়ে আসেননি। এর আগে তিনি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।


তিনি আরও বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। আগামী নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে বাবু খানের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদান বিবেচনার আহ্বান জানান কামরুল ইসলাম।


তিনি বলেন, দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, তাঁদের মূল্যায়ন হওয়া উচিত। সুসময় দেখে অনেকে সামনে আসছেন এবং সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. খালেক প্রধান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন সুমন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল মণ্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ঢালী ও সাংগঠনিক সম্পাদক মো. সাব্দুল ইসলাম।


সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ আলী। সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মোকছেদুর রহমান রিমন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)