নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যেগে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন এর উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হয় এবং প্রদর্শন শেষে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম নবী এবং ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালি খাতুন।
