আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

সভাপতি আরেফিন, সম্পাদক আলা উদ্দিন

আপলোড তারিখঃ 2026-11-01 ইং
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আরেফিন মিয়া মিলন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন আলা উদ্দিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বেলাল হুসাইন। গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনারদের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।


নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ছাতা প্রতীকে ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরেফিন মিয়া মিলন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৩৩ ভোট। সহসভাপতি পদে ইফতেকার আহমেদ ও হাজী রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলা উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার আব্দুল্লাহ আল মামুন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৪৬৬ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম এবং টিউবওয়েল প্রতীকে ৪১৯ ভোট পেয়ে সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁদের অপর তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাঘ প্রতীকে শরিফুল ইসলাম ৩৩৩, ডাব প্রতীকে রেজাউল করিম হাবিল ৩১১ এবং হাঁস প্রতীকে বদর উদ্দিন ৩০৭ ভোট পেয়েছেন।


কোষাধ্যক্ষ পদে মোরগ প্রতীকে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বেলাল হুসাইন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা হাতি প্রতীকে পেয়েছেন ৪৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে চেয়ার প্রতীকে ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশিদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম বুড্ডু মই প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট।


ধর্ম সম্পাদক পদে পানির বোতল প্রতীকে ৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। এ পদে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম কাবিল মিনার প্রতীকে ৩৩৬ এবং জাহিদুল ইসলাম পাঞ্জাবি প্রতীকে ৩১৬ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মাসুম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম রেজা আম প্রতীকে পেয়েছেন ৩৯১ ভোট। দপ্তর সম্পাদক পদে কলম প্রতীকে ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শফিউল হাসান মিলন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জু আহমেদ টিয়া প্রতীকে পেয়েছেন ৩৪৮ ভোট।


এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব কাবলু, আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রব, আল আমিন, গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন ক্যাপ, এইচ এম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়সার তুহিন ও খোন্দকার সজিব।


নির্বাচন চলাকালে বিভিন্ন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ইউসুফ আলী মাস্টার ও সেক্রেটারি মামুন রেজা।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, এসআই তাইজুল ইসলাম, এসআই নাসির উদ্দিন মোল্লা, এএসআই শরিফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম। সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক এ কে এম ফারুক এবং প্রিসাইডিং অফিসার ছিলেন একই কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)