ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

আপলোড তারিখঃ 2026-10-31 ইং
ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় ছবির ক্যাপশন:

শিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতকাল শুক্রবার সকালে শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।


মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)