মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক সেমিনার

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক সেমিনার ছবির ক্যাপশন:

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (গঋঝ)-এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক সেমিনার পুলিশ লাইনে ড্রিল শেড সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনসেবা নিশ্চিতকরণ এবং ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করতে মেহেরপুর জেলা পুলিশ ও বিকাশ লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।


ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধ রোধ এবং তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিকাশ হতে আগত কর্মকর্তারা গঋঝ সেবার অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি, অপরাধের উৎস চিহ্নিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ ও বিকাশ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মেহেরপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিকাশ কোম্পানি লিমিটেড, ঢাকা হতে আগত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)