ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ঐতিহ্যবাহী কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেড-এর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের ৪৩-৪৪তম বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টায় সমিতির নিজস্ব কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সমিতির ১৩টি বোরিংয়ের আওতাধীন ৬৩৮ জন সদস্যের সামনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব, উন্নয়ন পরিকল্পনা ও সমিতির সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী ঈদুর সভাপতিত্বে সভায় সমিতির সহসভাপতি সাজেদুর রহমান পিণ্টু সার্বিক সহযোগিতা করবেন। সভা পরিচালনায় ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ম্যানেজার আব্দুল হাকিম। এসময় হিসাবরক্ষক শাহারী হেলাল ঝলক ও মো. অনিকসহ ১৩টি বোরিংয়ের পরিচালক ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সমিতির সভাপতি ইদ্রিস আলী ঈদু বলেন, ‘এ বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সদস্যদের সামনে সমিতির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হবে। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা ও সমিতির উন্নয়নে সদস্যদের মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
