চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা

আগামী মিটিংয়ে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ উপলক্ষে প্রার্থী মনোয়নের জন্য গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স.ম. আব্দুর রউফ।


বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সরকারী কৌশুলী (জিপি) অ্যাড. আব্দুল খালেক, স্পেশাল পিপি ও সভাপতি পদপ্রার্থী অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অপর সভাপতি প্রার্থী অতিরিক্ত পিপি অ্যাড. শামীম রেজা ডালিম, ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ অ্যাড. হেমায়েত উল্লাহ, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত জিপি অ্যাড. বদিউজ্জামান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে আব্দুল মজিদ ও অ্যাড. অহিদুল আলম (মানি খন্দকার), এপিপি অ্যাড. আতিয়ার রহমান প্রমূখ।


আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড.সিরাজুল ইসলাম (১), অতিরিক্ত জিপি অ্যাড. আসাদুজ্জামান গনি সালাম, এজিপি আলী হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. আফরুজা আখতার, এপিপি অ্যাড. রুবিনা পারভীন, অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. শাহজামাল জামাল প্রমুখ। প্রার্থী মনোনয়নের বিষয়ে আগামী মিটিংয়ে চূড়ান্ত করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


উল্লেখ্য যে, প্রতি বছর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন নভেম্বর মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য গঠিত হয়ে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)