ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে কোদালের আঘাতে মোস্তাফিজুর রহমান মধু বিশ^াস নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের মৃত কাটি মোল্লার ছেলে সাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আহত মোস্তাফিজুর রহমান মধু বিশ্বাস ওই গ্রামের হাসু বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারদী হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী মধু বিশ্বাসের দাবি, একই জমির মালিকের কাছ থেকে দুই পক্ষই অনেক আগে ৭২ শতক করে জমি কিনেছিলেন। জমির আইল কাটতে কাটতে জমির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে জমি মাপজোখ করে সাদিকের দখল থেকে ১০ শতক জমি বের করে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত এবং একপর্যায়ে তিনি কোদালের আঘাতে আহত হন বলে অভিযোগ করেন মধু বিশ্বাস।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাদিকের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
