চুয়াডাঙ্গায় আসছেন আইনমন্ত্রী- আসাদুজ্জামান

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
চুয়াডাঙ্গায় আসছেন আইনমন্ত্রী- আসাদুজ্জামান ছবির ক্যাপশন:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চুয়াডাঙ্গা সফরে আসছেন। আজ (২৯ অক্টোবর)  বৃহস্পতিবার রাতে তিনি চুয়াডাঙ্গায় পৌছাবেন।

 সফরকালে শুক্রবার তিনি জেলা জজ ও দায়রা জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন বিকেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফিরে যাবেন তিনি।

মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। রাত ১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গায় পৌঁছে রাত্রিযাপন করবেন তিনি। শুক্রবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ এবং জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আইনমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

মন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)