আন্দুলবাড়ীয়া মাদ্রাসার ২৩ সদস্যের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
আন্দুলবাড়ীয়া মাদ্রাসার ২৩ সদস্যের কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের তিন বছর মেয়াদি ২৩ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল)। সদস্যসচিব নির্বাচিত হয়েছেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি।


গতকাল বুধবার বেলা ১১টায় মাদ্রাসার নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ।


নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত জরুরি সভায় উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলকে পুনরায় সভাপতি ও মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফিকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।


কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে রয়েছেন আবু জাফর, মির্জা আমিরুল ইসলাম (কর্নেল) ও সানোয়ার হোসেন। সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কাজী ইয়াছিন আলী (টনি) ও মকছেদুর রহমান (টিক্কা)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন ডাকু এবং খাদ্যবিষয়ক সম্পাদক হয়েছেন আশরাফ আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইস্রাফিল হোসেন, শেখ জিহাদী ইসলাম (সোহাগ), মনিরুজ্জামান মনি, কাজী শিলন আহাম্মেদসহ অন্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সবার মাগফিরাত এবং নবনির্বাচিত কমিটিসহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম ও নবনির্বাচিত সদস্যসচিব মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)