ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে আধুনিক কৃষি ব্যবস্থাপনার সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে কৃষকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আরেফীন। জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, চুয়াডাঙ্গা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. ইসরাইল হুসাইন, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আকতারুজ্জামান, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আবুল বাশার, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি উচমান গণি, হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি শামসুল আলম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ।
কৃষকদের মধ্যে বক্তব্য দেন শাহিন রেজা, সিরাজ ও বুলু। এছাড়া উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক পাভেল মেহেমুদ, আব্দুর রব, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক স্বপন ও সাংবাদিক আল আমিন প্রমুখ।
