গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাজারের মেসার্স মনিরুল ট্রেডার্স ও হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


জানা গেছে, বীজের প্যাকেটে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য ও পরিপূর্ণ ঠিকানা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স মনিরুল ট্রেডার্সকে ৫ হাজার ও বাসি গ্রীল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ করায় হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এসময় মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)