দর্শনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
দর্শনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

দর্শনায় থানা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বাদ আসর দর্শনা রেলবাজার-সংলগ্ন মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালালউদ্দিন লিটন। তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তর করাই ছিল যুবদল প্রতিষ্ঠার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আজ রাজনীতিতে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে দর্শনা থানা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ মেম্বার, মনিরুল ইসলাম মনি ও মো. সিদ্দিক হোসেন। আরও উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ আব্বাস হোসেন, উজ্জ্বল হোসেন, সোহাগ পারভেজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ কুদ্দুস, রফিকুল ইসলাম, হোসেন আলী, মহাব্বত, আরিফ হোসেন, আব্দুল হাকিম, সুমন হোসেন, ঝন্টু মেম্বার, জিসান, মিলন হোসেন ও সাকিব হোসেনসহ যুবদলের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)