দর্শনায় আমবাগানের ডাল, শিশুগাছ ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
দর্শনায় আমবাগানের ডাল, শিশুগাছ ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা কলেজপাড়ায় সাড়ে তিন বিঘার একটি আম্রপালি আমবাগান থেকে বিপুলসংখ্যক আমগাছের ডাল, একটি শিশুগাছ ও বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন বাগানের মালিক দর্শনা থানাপাড়ার আব্দুল আজিজের ছেলে নাজমুল হক ডালিম।


নাজমুল হক ডালিম জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে দিন ও রাতের বিভিন্ন সময়ে তাঁর তিন বিঘার বেশি জমিতে থাকা আম্রপালি বাগান থেকে প্রায় ২০০টি আমগাছের ডাল কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বাগান থেকে একটি মোটা শিশুগাছ এবং বাঁশঝাড় থেকে বেশ কয়েকটি বাঁশ কেটে নেওয়া হয়েছে।


তিনি বলেন, গাছের ডাল কেটে নেওয়ায় আগামী আম উৎপাদন মৌসুমে ফলন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। কারা এসব গাছের ডাল, বাঁশ ও শিশুগাছ কাটছে, তা জানতে পারলে হাতেনাতে ধরে আইনের সহায়তা নেবেন বলে জানান তিনি। নাজমুল হক ডালিম আরও বলেন, প্রশাসনের কাছে ক্ষতির বিচার চাওয়ার আগে বিষয়টি সাংবাদিকদের জানানো প্রয়োজন মনে করেছেন। এ কারণে সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে বাগানের ক্ষয়ক্ষতি দেখিয়েছেন তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাগানমালিক ন্যায়বিচার দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)