চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-10-28 ইং
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

বর্ণাঢ্য র‌্যালি, নানা স্লোগান, আবির মাখামাখি আর নাচ-গানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


দুপুর ১২টার দিকে জেলা ডাকবাংলো প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ। এসময় অনেককে একে অপরের গায়ে আবির মাখিয়ে এবং নাচ-গানের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে দেখা যায়।


র‌্যালিতে নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় যুবদলের নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। এসময় তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)