চুয়াডাঙ্গার গোবরগাড়ায় সাপের কামড়ে মুয়াজ্জিনের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-10-28 ইং
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় সাপের কামড়ে মুয়াজ্জিনের মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া দক্ষিণপাড়ায় সাপের কামড়ে সিরাজুল ইসলাম নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বাদামখেতে কাজ করার সময় তিনি সাপের কামড়ের শিকার হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সিরাজুল ইসলাম গবরগাড়া গ্রামের মৃত ছিটু মিজির ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।


পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সিরাজুল ইসলাম বাদামখেতে কাজ করতে যান। সেখানে কাজ করার সময় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর পায়ে কোনো কিছু আঘাত করেছে বলে তিনি জানান। তবে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে ধীরে ধীরে শারীরিক সমস্যা দেখা দিলে দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।


এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


এ বিষয়ে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার আলী মাস্টার জানান, সিরাজুল ইসলাম নামাজ পড়ে মাঠে গিয়েছিলেন। সেখানে সাপে কামড় দিলেও তিনি বিষয়টি বুঝতে পারেননি। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির সামনে লোকজন জড়ো হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যার পর সিরাজুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ওই রাতেই তাঁর দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)