ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ওমর শরীফ ফাহাদ। তিনি সম্প্রতি এ কর্মস্থলে যোগদান করেন। ওমর শরীফ ফাহাদের ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। জীবননগরে যোগদানের আগে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলাতেও একই পদে কর্মরত ছিলেন। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর যোগদানের মধ্যদিয়ে জীবননগর উপজেলা ভূমি কার্যালয়ের কার্যক্রমে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।
