আলমডাঙ্গায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন

১১ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2026-10-28 ইং
আলমডাঙ্গায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১১ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ১১ জন ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল বলেন, সমাজের দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ ধরনের সহায়তা অসচ্ছল মানুষের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আমি আশা করি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডা. মকবুল হাসান, উপজেলা ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুদানের চেক বিতরণের মাধ্যমে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট লাঘব এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)