আলমডাঙ্গার জহুরুলনগরে যুবদল নেতার মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-10-26 ইং
আলমডাঙ্গার জহুরুলনগরে যুবদল নেতার মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের ফিরোজা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার সকাল সাতটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি নাগদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও দাড়িয়াবান্ধা (গাদন) খেলোয়াড় ইমদাদুল হক একদুলের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ফিরোজা বেগম নাগদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান আলী হিজামদির মা এবং চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও দৈনিক মাথাভাঙ্গার স্পোর্টস রিপোর্টার ইসলাম রকিবের ছোট খালা। গতকাল বাদ জোহর জহুরুলনগর গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


জানাজায় আত্মীয়-স্বজন ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা পরিচালনা করেন কুষ্টিয়ার আল্লাহর দরগা মাদ্রাসার শিক্ষক হাফেজ মুফতি মাওলানা হাসান আলী। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের আহ্বান জানান।


জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)