সংবাদ প্রকাশের পর অসহায় মোফাজ্জলের পাশে আবু আসলাম সোহাগ

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
সংবাদ প্রকাশের পর অসহায় মোফাজ্জলের পাশে আবু আসলাম সোহাগ ছবির ক্যাপশন:

 চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মোফাজ্জল হোসেনের জীবনসংগ্রাম নিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসলাম সোহাগ। গতকাল শনিবার নয়মাইল বাজারে মোফাজ্জল হোসেনের ছোট্ট বাদামের দোকানের জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় মালামাল তুলে দেন তিনি।

মোফাজ্জল হোসেন ভুলটিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আবজ্জেল সাহার ছেলে। মাত্র তিন বছর বয়সে আগুনে পুড়ে তাঁর শরীরের বড় একটি অংশ ঝলসে যায়। সেই দুর্ঘটনার প্রভাবে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে তাঁর উচ্চতা প্রায় তিন ফুট। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও কারও ওপর নির্ভর না করে নিজের শ্রমে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন তিনি।

পরিবারের মুখে খাবার তুলে দিতে দীর্ঘদিন নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে মোফাজ্জলকে। একসময় মানুষের সহযোগিতার ওপর নির্ভর করতে হলেও পরে হিউম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় নয়মাইল বাজারে একটি ছোট বাদামের দোকান পান তিনি। সেই দোকানে বাদাম বিক্রি করেই স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে সংসার চালানোর চেষ্টা করছেন। তবে সীমিত পুঁজি ও অল্প আয়ের কারণে নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে তাঁকে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়।

সম্প্রতি মোফাজ্জল হোসেনের এমন জীবনসংগ্রাম ও আর্থিক সংকটের চিত্র তুলে ধরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসলাম সোহাগ। মোফাজ্জলের ছোট্ট দোকানের ব্যবসা পরিচালনায় সহায়তার জন্য তিনি আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় মালামাল তুলে দেন।

এদিকে, অসহায় মোফাজ্জল হোসেনের জীবনসংগ্রামের বিষয়টি সংবাদ আকারে তুলে ধরায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু আসলাম সোহাগ। মানবিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে অসহায় মানুষের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)