অভিযুক্ত হেলপারের আদালতে আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ

আপলোড তারিখঃ 2017-11-30 ইং
অভিযুক্ত হেলপারের আদালতে আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় ১৩ শ্রমিক নিহতের ঘটনার মামলায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক হেলপার জুয়েল রানা আদালতে আত্মসমর্পণ করেছে। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। গতকাল বুধবার দুপুরে আমলী দামুড়হুদা আদালতে আত্মসমর্পণ করে। ট্রাক হেলপার জুয়েল রানা (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণপাড়ার বিপুল হোসেনের ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বটতলা নামকস্থানে একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৮) শ্রমিক বোঝাই একটি ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৮ শ্রমিক নিহত হয়েছিল। অন্যদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনই আরো ৫ জন মারা যায়। আহত হয় ১৫ জন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান বাদী হয়ে দুই জনের নামে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাক চালক ও হেলপার পলাতক ছিল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেজবাহুর রহমান ৮ মাস তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ অক্টোবর আদালতে দুই জনকে আসামী করে চার্জশিট দাখিল করেন। আদালত গত ২৬ নভেম্বর চার্জশিট গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিযুক্ত ট্রাক হেলপার বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে আমলী দামুড়হুদা আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। ট্রাক ড্রাইভার রাজিব এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬শে মার্চ দামুড়হুদার জয়রামপুর বটতলায় শ্রমিক বোঝায় একটি ভটভটিকে ধাক্কায় দেয় ট্রাক। মর্মান্তিক ঐ সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৮জন নিহত হয়েছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)