মেহেরপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে

কঠোর অবস্থানে জেলা বিএনপি

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ছবির ক্যাপশন:

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, ভোগান্তি কমানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল শনিবার সকাল ৭টা থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “হাসপাতালে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনাকে প্রশ্রয় দেওয়া হবে না। রোগীরা যাতে সঠিক চিকিৎসাসেবা পান এবং কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। জেলা বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষের অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে জেলা বিএনপি সোচ্চার থাকবে।     

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)