মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

অংশ নিলেন জেলা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।


হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীদের স্বাস্থ্যসেবার উপযোগী রাখতে আয়োজিত এ অভিযানে অংশ নেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও ওমর ফারুক লিটন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


পরিচ্ছন্নতা অভিযানকালে বিএনপি নেতারা বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। রোগীদের স্বাস্থ্যসেবার উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের সামাজিক উদ্যোগ প্রয়োজন।


তারা আরও বলেন, হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে তাঁদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)