দামুড়হুদায় বিএনপি নেতাদের সঙ্গে ইঞ্জিনিয়ার টিপু তরফদারের মতবিনিময়

অপপ্রচার ও নৈরাজ্য প্রতিহত করতে নেতা-কর্মীদের আহ্বান

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
দামুড়হুদায় বিএনপি নেতাদের সঙ্গে ইঞ্জিনিয়ার টিপু তরফদারের মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও উথলী ইউনিয়নের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টিপু তরফদারের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দলীয় কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপু বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার, নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রের চেষ্টা করছে। এসব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী দিনের স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মনোনীত প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অনুসরণ করে সবাইকে একযোগে কাজ করার মাধ্যমে নির্বাচনে কাক্সিক্ষত ফল অর্জনের জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, হাওলী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আক্কাস হিরন, মুশাররফ হোসেন, আজিজুল, বিল্লাল মেম্বার, শ্রমিক নেতা আবু সালে, ইসা হক, আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)