আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন

আপলোড তারিখঃ 2026-10-23 ইং
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীকে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বজনেরা উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।


পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টা ১৩ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানানো হয়। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)