এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল : রাশেদ খান

আপলোড তারিখঃ 2026-10-22 ইং
এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল : রাশেদ খান ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘এনসিপি বর্তমানে ল্যাপটপ চোর, ছাগল চোর ও নারী কেলেঙ্কারিদের দল। এই দলটি ৫ আগস্ট পরবর্তী বিপ্লবী সেজে বসে আছে। অন্যদিকে আওয়ামী লীগের অপরাধীদের পুনর্বাসন কারখানায় পরিণত হয়েছে জামায়াত। জামায়াতের মোনাফেকি আচরণ ইতিমধ্যে দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে।’ গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


রাশেদ খান অভিযোগ করেন, দেশে বসে জামায়াতের আমির যে ভাষায় কথা বলছেন, একই ভাষায় হাসিনাও দিল্লিতে বসে একই কথা বলছেন। পার্থক্য নাই তো। এটা বুঝার জন্য গোয়েন্দা তথ্যের প্রয়োজন হয়না, পলিটিক্যাল সেন্স থাকলেই যথেষ্ট যে, জামায়াতের বক্তব্য ও হাসিনার ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করার পায়তারা করছে। আর জামায়াত ষড়যন্ত্র করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। অর্থাৎ, জামায়াত ষড়যন্ত্র করার সুযোগ সৃষ্টি করে দেবে, আর দেশে অরাজকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি ও বিরোধীদের নানা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অনন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিত্ব। বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য মিলেও তার মেধা ও যোগ্যতার ধারেকাছে যেতে পারবেন না। রাজনৈতিক ও সাংবিধানিকভাবে তাকে মোকাবিলা করতে না পেরে তারা বিদ্যুৎ সংকট বা আন্তর্জাতিক কারণে সৃষ্ট লোডশেডিংয়ের মতো প্রতিটি ইস্যুতেই অন্যায়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে আনছেন। জামায়াতের এই মোনাফেকি আচরণ তাদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।


শেখ হাসিনা সরকারের আমলের কথা উল্লেখ করে রাশেদ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের আমলে নিজে গুমের শিকার হয়েছিলেন এবং তৎকালীন সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহসের সাথে সোচ্চার ছিলেন। অথচ জামায়াতের কোনো নেতাকে সেই স্বৈরাচারী জামানায় এভাবে রাজপথে বা বক্তব্যে প্রতিবাদ জানাতে দেখা যায়নি।"

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)