ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কোর্ট চত্বর, কোর্ট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসব করা হয়েছে। লিফলেট বিতরণ ও পোস্টারিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, সদস্য কাজী রফিকুল হক, ওলিউর রশিদ, আব্দুল জলিল, মোহাম্মদ জহির, মিজানুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে চালকদের সচেতন করা হয় এবং সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
