জীবননগরে ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জয়িতা নির্বাচিত

আপলোড তারিখঃ 2017-11-30 ইং
জীবননগরে ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জয়িতা নির্বাচিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় জয়িতা অন্বেষণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাঁচ জয়িতাকে নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জীবন কাহিনী ও সাক্ষাতকারের ভিত্তিতে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা নির্বাচন অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোম্মানা বিলকিস, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ কুমার পাল ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু সহযোগিতা করেন। নির্বাচনে ইউনিয়ন ও পৌরসভা হতে ৫টি ক্যাটাগরিতে ১৩ জনকে মনোনীত করা হয়। মনোনীতদের জীবন কাহিনী ও তাদের সাক্ষাতকারের ভিত্তিতে ৫ জনকে জয়িতা হিসেবে চূড়ান্ত করা হয়। নির্বাচিত পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে দৌলৎগঞ্জের রবগুল ইসলামের স্ত্রী নাসরিন খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সোন্দাহের সিরাজুল ইসলামের মেয়ে নাহার বানু, সফল জননী নারী হিসেবে খয়েরহুদার মৃত মতিয়ার রহমানের স্ত্রী মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে গোয়ালপাড়ার রোজিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কন্দর্পপুরের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী শাহানারা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ জয়িতা অন্বেষণ সম্পন্ন করে। মনোনীত জয়িতাদের জেলা পর্যায়ে মনোনয়নের জন্য পরবর্তীতে নাম পাঠানো হবে বলে সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)