ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ফেরিঘাট মোড়ে ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত এ পথসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইমরান হুসাইনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির খন্দকার মাসুদুর রহমান এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী বুরহান উদ্দিন বুলু মোল্লা।
পথসভায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে নেতা-কর্মীদের অংশগ্রহণে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত নেতা-কর্মীরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার ও ইউনিয়ন বাইতুলমাল সম্পাদক মাওলানা রুহুল আমিন। পথসভার সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন রিয়াদ আহমেদ। এছাড়া ভাংবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
