ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারদী হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীর ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন আলমডাঙ্গার মালিহাদ গ্রামের ফাহিমা খাতুন ও বাঁশবাড়িয়া গ্রামের রোজিনা বেগম।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হারদী হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত চিকিৎসাসেবা বন্ধ ছিল। ফলে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের চাপ বাড়তে থাকে জরুরি বিভাগে। অসুস্থ রোগীদের চিকিৎসা নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধের বিষয়ে খোঁজখবর নিতে ব্যস্ত ছিলেন রোগী ও তাঁদের স্বজনরা। এমন পরিস্থিতির মধ্যেই কয়েকজন রোগীর সঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হিসেবে মালিহাদ গ্রামের ফাহিমা খাতুন ও বাঁশবাড়িয়া গ্রামের রোজিনা বেগমের নাম জানা গেছে। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের জরুরি বিভাগে অবস্থানকালে তাঁদের ব্যাগ থেকে টাকা চুরি হয়। চিকিৎসা নিতে এসে সঙ্গে থাকা টাকা হারিয়ে তাঁরা বিপাকে পড়েন। রোগীদের নিরাপদে চিকিৎসাসেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
