জীবননগরে ডিজিটাল ফার্নিচার শোরুমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-10-21 ইং
জীবননগরে ডিজিটাল ফার্নিচার শোরুমের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রা শুরু করেছে ‘জীবননগর ডিজিটাল ফার্নিচার’ শোরুম। আধুনিক নকশা ও রুচিশীল আসবাবপত্র নিয়ে চালু হওয়া শোরুমটির উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর-কালীগঞ্জ সড়কে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শোরুমটির স্বত্বাধিকারী মো. লিটন আহমেদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে ডাইনিং টেবিল, বেডরুম ও বসার ঘরের আসবাবপত্রসহ ঘর সাজানোর বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে সেগুন কাঠের পিতল বসানো ডাইনিং টেবিলসহ আকর্ষণীয় নকশার নানা আসবাবপত্র।


শোরুমের স্বত্বাধিকারী মো. লিটন আহমেদ বলেন, বর্তমানে ঘর সাজাতে আধুনিক ও নান্দনিক আসবাবপত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তবে স্থানীয়ভাবে পছন্দমতো নকশার ফার্নিচার পাওয়ার সুযোগ সীমিত। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জীবননগরে শোরুমটি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, ক্রেতারা যেন নিজেদের পছন্দ ও সাধ্যের মধ্যে মানসম্মত আসবাবপত্র কিনতে পারেন, সেই লক্ষ্য নিয়েই তাঁর এ উদ্যোগ। পণ্যের মান বজায় রাখা এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার প্রত্যাশা তাঁর।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে শোরুমটির সাফল্য, ব্যবসার সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়। স্থানীয় ক্রেতাদের আধুনিক ও রুচিশীল আসবাবপত্রের চাহিদা পূরণে শোরুমটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)