দামুড়হুদায় শিশুর মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক, মরদেহ গেল মর্গে

আপলোড তারিখঃ 2026-10-20 ইং
দামুড়হুদায় শিশুর মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক, মরদেহ গেল মর্গে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামে রাফিয়া খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাবার অবহেলার কারণে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাফিয়া খাতুন দলিয়ারপুর গ্রামের খোকনের মেয়ে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার নারকেলের পানি ও শাস খাওয়ার পর রাফিয়ার পেটব্যথা শুরু হয়। প্রথমে তার বাবা খোকন নিজ উদ্যোগে চিকিৎসা করান। পরে ব্যথা না কমায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।


খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল ইসলাম লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে শিশুটির মা অভিযোগ করেন, বাবার গাফিলতির কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার পর খোকন মেয়ের নামে এক বিঘা জমি লিখে দেন বলে জানা গেছে।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, দলিয়ারপুরে একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)