চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

২৯ অক্টোবর সাধারণ সভার তারিখ নির্ধারণ

আপলোড তারিখঃ 2026-10-20 ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফোরামের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আইনজীবী সমিতির নির্বাচন-২০২৭ উপলক্ষে ফোরামের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ফোরামের পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ থেকে ২৮ অক্টোবরের মধ্যে বেলা ২টার আগে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর আবেদনপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, সরকারি কৌঁসুলি আব্দুল খালেক, স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি শামীম রেজা ডালিম, যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন মইনুল এবং সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, সিরাজুল ইসলাম (১), বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, রুবিনা পারভীন ও খন্দকার অহিদুল আলম।


সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন প্রতিবছর নভেম্বর মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)