মঙ্গলের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2017-11-30 ইং
মঙ্গলের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বন্ডবিলের বীর মুক্তিযোদ্ধা আকামত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকামত মন্ডল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর । গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের মরহুম রায়হান মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আকামত মন্ডল অসুস্থ ছিলেন। বুধবার সকালের দিকে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। দুপুরের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, এ্যাডভোকেট আব্দুর রশিদ, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, শওকত আলী, আব্দুল জব্বার, খন্দকার ইসমাইল হোসেন, আলী আজগর, শরিফুল ইসলাম, নাজিম উদ্দিন, ওহিমদ্দীন, ওমর ফারুক, ফেলা মুন্সি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)