চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2026-10-20 ইং
চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ’র আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সাকেলের সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)