দামুড়হুার কুতুবপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

দগ্ধ গৃহকর্তা, নিঃস্ব পরিবার

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
দামুড়হুার কুতুবপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় অগ্নিকাণ্ডে দিনমজুর কৃষক সবুর মিয়ার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তাঁর মুখের এক পাশ দগ্ধ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাকসহ সব মালামাল পুড়ে গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে রান্না শেষে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন সবুর মিয়া। আগুনের উত্তাপে ঘুম ভাঙলে বের হওয়ার চেষ্টা করেন তিনি। তবে এরই মধ্যে তাঁর মুখের এক পাশ দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সবুর মিয়া অন্যের জমিতে শ্রম দিয়ে তিন মেয়েকে নিয়ে সংসার চালান। নিজের কোনো জমি নেই তাঁর। পরিবারের একমাত্র উপার্জনকারী এই কৃষকের বসতবাড়িটিই ছিল শেষ আশ্রয়। আগুনে সব হারিয়ে এখন পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। একদিকে দগ্ধ অবস্থায় চিকিৎসার প্রয়োজন, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।


স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি আগে থেকেই আর্থিক সংকটে ছিল। অগ্নিকাণ্ডের পর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)