দামুড়হুদা মিনি স্টেডিয়ামের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা

বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
দামুড়হুদা মিনি স্টেডিয়ামের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা ছবির ক্যাপশন:

দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের পরিবেশ রক্ষা এবং মাঠের সামনে মার্কেট স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক সমাজ। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মিনি স্টেডিয়াম মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠের পরিবেশ রক্ষার দাবি জানান এবং মাঠের সামনে মার্কেট স্থাপনের পরিকল্পনা বন্ধের জোর আহ্বান জানান।


আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, মাঠের পরিবেশ সংরক্ষণ এবং এর স্বাভাবিক ব্যবহার বজায় রাখার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মিনি স্টেডিয়াম মাঠের পরিবেশ ও উন্মুক্ত স্থান রক্ষার বিষয়টি তুলে ধরা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দওলা (টিটন), দপ্তর সম্পাদক ইখতিয়ার হোসেন, দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের আমির আলিমুদ্দিন এবং হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)