দর্শনায় নারীকে কুপিয়ে জখমের ঘটনায় একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
দর্শনায় নারীকে কুপিয়ে জখমের ঘটনায় একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় পূর্ববিরোধের জেরে তহমিনা নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় হত্যাচেষ্টা মামলায় সাহারুল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দর্শনা থানার রেলবাজার এলাকার ফুলতলা বাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মামলার বাদী মো. রুবেল আলীর অভিযোগ, পূর্ববিরোধের জেরে তাঁর ফুফু তহমিনাকে অভিযুক্তরা ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।


এজাহারে বলা হয়েছে, হামলাকারীদের একজন তহমিনার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তাঁর বাম হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হয়। পরে মাথায় আঘাত করতে গেলে তা গলায় লাগে। এছাড়া তাঁর পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অন্য অভিযুক্তরা লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর গলায় ১২টি, পিঠে ৬টি ও হাতে ৬টি সেলাই দেওয়া হয়। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় গতকাল রোববার দর্শনা থানায় এফআইআর নম্বর ১৪ এবং জিআর নম্বর ১৬৫ মূলে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়েছে। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, তহমিনার ভাতিজা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় পাঠানপাড়ার পিয়ার আলীর ছেলে সাহারুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)